অনলাইন ডেস্ক:
শিশুর বমি নিয়ে মা-বাবারা প্রায়ই উদ্বিগ্ন থাকেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় এটা তেমন গুরুতর নয়। শিশুর পেট ভরে যাওয়ার পরও তাকে জোর করে বেশি দুধ খাইয়ে দেন অনেক মা, এ জন্য বাচ্চা বমি করে।
আবার বাচ্চারা যেহেতু মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই কিছু হলেই কান্না করে। গরম বা শীত লাগুক, মশা কামড়াক, যাই হোক না কেন তার বিরক্তির বহিঃপ্রকাশ হলো কান্না। কিন্তু মায়েরা সব কান্নাকেই মনে করেন বাচ্চার খিদে লেগেছে, এতে জোর করে মুখের ভেতর স্তন পুরে দেন, যার ফল হলো বমি।
অনেক সময় দেখা যায়, মায়ের দুধ খাওয়ানোর পর বাড়ির অন্য লোকজন শিশুকে আদর করছে। বেশি আদর করতে গিয়ে কেউ কেউ শিশুকে ঝাঁকাঝাঁকি শুরু করে, এতে শিশু বমি করে দেয়। এ জন্য শিশুর বুকের দুধ খাওয়া শেষ হলে তাকে খাড়া কোলে রেখে পেটের বাতাস বের করে দিতে হবে এবং ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিতে হবে। জন্মের কিছুক্ষণের মধ্যে শিশু পরিমাণে কম, পানির মতো ফেনা ফেনা বমি করে। এর কারণ, মায়ের পেটে থাকাকালেই শিশুর পেটে পানি থাকে। আর তা অনেক সময় জন্মের পরপর বমি করে বের করে দেয়। বেশির ভাগ ক্ষেত্রে দু-একবার বমি করার পর আপনাআপনি ভালো হয়ে যায়।
মায়ের দুধ খাওয়ানোর পর কোলে নিয়ে ঢেঁকুর তোলার সময় সুস্থ শিশুও কিছুটা দুধ বমি করে ফেলে, যা গাল বেয়ে পড়ে যায়। এটি আসলে বমি নয়। এর কারণ, শিশু মায়ের বুকের দুধ টানার সময় বাতাসও খেয়ে ফেলে, এই বাতাস পেট থেকে বের করার সময় কিছুটা দুধ তুলে ফেলে। এটি স্বাভাবিক ব্যাপার।
অনেক সময় নবজাতক কোনো কারণে অতিরিক্ত কান্না করলে বমি করে ফেলে। সে ক্ষেত্রে শিশুর কান্না থামানোর চেষ্টা করতে হবে এবং কান্নার কারণ খুঁজতে হবে। এ ছাড়া পেটে গ্যাস জমে পেটব্যথা হলেও শিশু কান্না করে। এ সময় শিশুকে খাড়া কোলে রাখলে সামান্য বমি করে ফেলে, ফলে পেট থেকে বাতাস মুখ ও পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায় এবং কিছুটা শান্ত থাকে। এ ক্ষেত্রে সিমেথিকন ড্রপ ডাক্তারের পরামর্শে খাওয়ালে কিছুটা উপকার পাওয়া যায়।
আবার কিছু ক্ষেত্রে দেখা যায়, কৌটা বা অন্য যে কোনো দুধ দেওয়ার পর শিশু বারবার বমি করছে। তাই ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ দিতে হবে।
যখন ভয়ের কারণ
যদি নবজাতক মায়ের দুধ না টানতে চায় বা অল্প টেনে বারবার বমি করে, বমি লাল (রক্ত মেশানো) বা হলুদ (পিত্তরস মেশানো) বর্ণের হয়, সেই সঙ্গে শিশু যদি নেতিয়ে পড়ে, জ্বর দেখা দেয় বা শরীরের তাপমাত্রা স্বাভাবিকের কম-বেশি হয়, পেট ফেঁপে ওঠে, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ছাড়া কোনো কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মস্তিষ্কের চাপ বেড়ে গেলে; জন্মের পর শিশু না কাঁদলে; নবজাতকের ইনফেকশন বা নিওনেটাল সেপসিস কিংবা মস্তিষ্কে ইনফেকশন হলে, মেটাবলিক ডিসঅর্ডার হলেও নবজাতকের বমি হতে পারে।
সংখ্যায় খুব অল্প হলেও নবজাতকের পেটের অন্ত্রে কোনো জন্মগত ত্রুটির কারণে অন্ত্রের পথ আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকলে শিশু খাওয়ার পরপরই বমি করে দেয়। এসব ক্ষেত্রেই তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে।
Powered by Blogger.
Archive Pages Design$type=blogging$count=7
Saturday, May 14, 2016
Subscribe to:
Post Comments (Atom)
TOP-LEFT ADS
INNER POST ADS
INNER POST ADS 2
/fa-clock-o/ WEEK TRENDING$type=list
-
অনলাইন ডেস্ক: প্রতি মাসেই শারীরিক স্বাভাবিক প্রক্রিয়ায় যন্ত্রণার মুখোমুখি হন বহু নারী। কিন্তু মাসিকের এ যন্ত্রণা লাঘব করার কিছু উপায় রয়েছে। ...
-
অনলাইন ডেস্ক: আঙুল চোষা প্রায় সব শিশুর ক্ষেত্রেই একটি সাধারণ অভ্যাস। শিশু আঙুল চুষলে বাবা-মা অনেক সময় চিন্তিত হয়ে পড়েন, ভাবেন- বুঝি অভ্যাসটা...
-
অনলাইন ডেস্ক: অসুস্থ করে দেওয়ার জন্য খুব ছোট ছোট জিনিসই যথেষ্ট। বিশেষ করে ত্বক ও চুলের খুব ছোট বিষয়ই অসুস্থ করে তুলতে পারে। তাই সামান্য মনে ...
-
পাইলস বা হেমোরয়েড খুব পরিচিত একটি রোগ। প্রায় ঘরে এই রোগ হতে দেখা দেয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে ৭৫% মানুষ এই রোগে ভুগে থাকেন। বিশেষত ৪৫ থেকে ৬৫ ...
-
অনলাইন ডেস্ক: বহুদিন আগে থেকে পুষ্টিবিদরা অনুভব করছিলেন, স্বল্প বয়স্করা যে খাবার খান, বয়স্কদেরও সে খাবার খেতে হবে, যদিও তা হবে কম ক্যালরিযুক...
-
অনলাইন ডেস্ক: শিশুর ত্বকের যত্নের ব্যাপারে মায়ের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি। মায়েরা যদি কিছু কিছু বিষয়ে সচেতন হন, তবে অনেক চর্মরোগই প্রতিরোধ ...
-
অনলাইন ডেস্ক: তৈলাক্ত ত্বকে অনেক দ্রুত ময়লা ও ধুলাবালি জমে। এর ফলে লোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। যা ব্রণের প্রধান কারণ। তাই এ ধরন...
-
অনলাইন ডেস্ক সুগন্ধি চন্দনের ঔষুধি হিসেবে যেমন ব্যবহৃত হয়, তেমনি রূপচর্চায়ও চন্দনের খ্যাতি রয়েছে। বিশেষ করে প্রাচীন কালে রূপচর্চার অন্যতম এ...
-
অনলাইন ডেস্ক: গরমের সময় মাথার তালুর আর্দ্রতা কমে যায়। এর ফলে মাথার ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়, যা চুলকানির অন্যতম কারণ। প্রাকৃতিক উপাদান ব্য...
-
অনলাইন ডেস্ক: লেজারের মাধ্যমে এখন হেয়ার রিমুভ্যালসহ নানা ধরনের চিকিৎসা করা হয়। কিন্তু এগুলোতে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে কি না তা নিয়ে অনেকের...
RECENT WITH THUMBS$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
RECENT$type=list-tab$date=0$au=0$c=5
REPLIES$type=list-tab$com=0$c=4$src=recent-comments
RANDOM$type=list-tab$date=0$au=0$c=5$src=random-posts
/fa-fire/ YEAR POPULAR$type=one
-
অনলাইন ডেস্ক: প্রতি মাসেই শারীরিক স্বাভাবিক প্রক্রিয়ায় যন্ত্রণার মুখোমুখি হন বহু নারী। কিন্তু মাসিকের এ যন্ত্রণা লাঘব করার কিছু উপায় রয়েছে। ...
-
অনলাইন ডেস্ক: আঙুল চোষা প্রায় সব শিশুর ক্ষেত্রেই একটি সাধারণ অভ্যাস। শিশু আঙুল চুষলে বাবা-মা অনেক সময় চিন্তিত হয়ে পড়েন, ভাবেন- বুঝি অভ্যাসটা...
-
অনলাইন ডেস্ক: অসুস্থ করে দেওয়ার জন্য খুব ছোট ছোট জিনিসই যথেষ্ট। বিশেষ করে ত্বক ও চুলের খুব ছোট বিষয়ই অসুস্থ করে তুলতে পারে। তাই সামান্য মনে ...
-
পাইলস বা হেমোরয়েড খুব পরিচিত একটি রোগ। প্রায় ঘরে এই রোগ হতে দেখা দেয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে ৭৫% মানুষ এই রোগে ভুগে থাকেন। বিশেষত ৪৫ থেকে ৬৫ ...
-
অনলাইন ডেস্ক: বহুদিন আগে থেকে পুষ্টিবিদরা অনুভব করছিলেন, স্বল্প বয়স্করা যে খাবার খান, বয়স্কদেরও সে খাবার খেতে হবে, যদিও তা হবে কম ক্যালরিযুক...
-
অনলাইন ডেস্ক: শিশুর ত্বকের যত্নের ব্যাপারে মায়ের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি। মায়েরা যদি কিছু কিছু বিষয়ে সচেতন হন, তবে অনেক চর্মরোগই প্রতিরোধ ...
-
অনলাইন ডেস্ক: তৈলাক্ত ত্বকে অনেক দ্রুত ময়লা ও ধুলাবালি জমে। এর ফলে লোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। যা ব্রণের প্রধান কারণ। তাই এ ধরন...
-
অনলাইন ডেস্ক সুগন্ধি চন্দনের ঔষুধি হিসেবে যেমন ব্যবহৃত হয়, তেমনি রূপচর্চায়ও চন্দনের খ্যাতি রয়েছে। বিশেষ করে প্রাচীন কালে রূপচর্চার অন্যতম এ...
-
অনলাইন ডেস্ক: গরমের সময় মাথার তালুর আর্দ্রতা কমে যায়। এর ফলে মাথার ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়, যা চুলকানির অন্যতম কারণ। প্রাকৃতিক উপাদান ব্য...
-
অনলাইন ডেস্ক: লেজারের মাধ্যমে এখন হেয়ার রিমুভ্যালসহ নানা ধরনের চিকিৎসা করা হয়। কিন্তু এগুলোতে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে কি না তা নিয়ে অনেকের...
No comments:
Post a Comment